ফিস সুফলে
মোট ক্যালরি কাউন্ট: ৪০৩ kcal (একজনের জন্য)
ঘরে বসে রান্নাকে আরো সহজ ও মজার করে তুলতে ‘ভিম হেলদি রেসিপিস’ নিয়ে এসেছে কিছু সময়-সাশ্রয়ী ও রিফ্রেশিং রেসিপি। আমাদের আজকের রেসিপি ‘ ফিস সুফলে’। নিশ্চিন্তে রেসিপিটি রান্না করুন আর তেলচিটচিটে থালা-বাসনের চিন্তা ছাড়ুন ভিম লিক্যুইডের উপর, যা ডাবল লেবুর শক্তির সাথে পরিষ্কার করে বারের তুলনার দ্বিগুণ থালা-বাসন। ভিম লিক্যুইডের পিএইচ ফর্মুলার সাথে হাত থাকবে কোমল আর থালা-বাসন থাকবে ফ্রেশ। সচেতন থাকুন, সুস্থ থাকুন। আর হেলদি ও টেস্টি রেসিপি দেখতে চোখ রাখুন ভিম-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
উপকরণ:
সী ব্যাস মাছ ৫০০ গ্রাম (কাঁটাছাড়া)
মিক্স সবজি ২ কাপ
পেঁয়াজ কুঁচি ১ টেবিল চামচ
মাখন ২ টেবিল চামচ
পাউরুটি কুঁচি ২ কাপ
গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ
ডিম ২ টি
দুধ ১ কাপ
লেবুর রস ২ চা চামচ
লবণ স্বাদ অনুযায়ী
ধাপ ১: ডিম থেকে কুসুম আলাদা করে সাদা অংশ জমাট করে ফেটে নিন। কুসুমের সাথে দুধ ভালোভাবে মিশিয়ে আলাদা রাখুন।
ধাপ ২: কাঁটাছাড়া মাছ লবণ পানিতে সেদ্ধ করে কিমা বানিয়ে নিন।
ধাপ ৩: মাখনে পেঁয়াজ ও সবজি দিয়ে ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়া ছিটিয়ে ভেজে নিন। ভাজা সবজি, মাছ, রুটি, লবণ ও গোলমরিচ একসাথে মিশিয়ে নিন। ডিমের কুসুম ও লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।
ধাপ ৪: বেকিং ট্রে-তে মাখন লাগিয়ে সবজি ও ডিমের সাদা অংশ ধাপে ধাপে ঢালুন।
ধাপ ৫: ১৮০ ডিগ্রী তাপমাত্রায় প্রি-হিটেড ওভেনে ১ ঘন্টা বেক করুন। তৈরি হয়ে গেলো ফিস সুফলে।
ভিম কিচেন হ্যাক- লেবু থেকে যথাসম্ভব বেশি রস : ৭-১০ সেকেন্ড মাইক্রোওয়েভ করে নিলে লেবু থেকে যথাসম্ভব বেশি রস পাওয়া যায়।
Follow us for more updates:
Facebook:
YouTube:
