মিক্সড ভেজিটেবল গ্রাতিন
মোট ক্যালরি কাউন্ট: ২১৮ kcal (একজনের জন্য)

ঘরে বসে রান্নাকে আরো সহজ ও মজার করে তুলতে ‘ভিম হেলদি রেসিপিস’ নিয়ে এসেছে কিছু সময়-সাশ্রয়ী ও রিফ্রেশিং রেসিপি। আমাদের আজকের রেসিপি ‘মিক্সড ভেজিটেবল গ্রাতিন’। নিশ্চিন্তে রেসিপিটি রান্না করুন আর তেলচিটচিটে থালা-বাসনের চিন্তা ছাড়ুন ভিম লিক্যুইডের উপর, যা ডাবল লেবুর শক্তির সাথে পরিষ্কার করে বারের তুলনার দ্বিগুণ থালা-বাসন। ভিম লিক্যুইডের পিএইচ ফর্মুলার সাথে হাত থাকবে কোমল আর থালা-বাসন থাকবে ফ্রেশ। সচেতন থাকুন, সুস্থ থাকুন। আর হেলদি ও টেস্টি রেসিপি দেখতে চোখ রাখুন ভিম-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
উপকরণ:
লবণ স্বাদ অনুযায়ী
পানি
সাদা গোলমরিচ গুঁড়া ১/২ টেবিল চামচ
আলু ২০০ গ্রাম
কাঁচা পেঁপে ২০০ গ্রাম
পটল ২০০ গ্রাম
গাজর ২০০ গ্রাম
লাউ ২০০ গ্রাম
পেঁয়াজ ৪টি
রসুন ৪ কোষ
বরবটি ২০০ গ্রাম
মাখন ৩০ গ্রাম
তেল ২ টেবিল চামচ
দুধ ১ কাপ
বিস্কুটের গুঁড়া ৩০ গ্রাম

ধাপ ১: অল্প পানিতে লবণ দিয়ে সব সবজি ৬ মিনিট সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন।
ধাপ ২: একটি পাত্রে তেল ও ১ টেবিল চামচ মাখন গরম করে তাতে পেঁয়াজ ও রসুন ১ মিনিট ভেজে নিন। সেদ্ধ সবজি ঢেলে দিয়ে লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে আরো ৩-৪ মিনিট ভেজে নিন।
ধাপ ৩: বেকিং প্যানে মাখন লাগিয়ে ভেজে রাখা সবজি সমান করে নিন ও এর উপরে দুধ ঢেলে দিন। উপরে বিস্কুটের গুঁড়া সমান করে ছিটিয়ে দিন।
ধাপ ৪: ২২০ ডিগ্রী তাপমাত্রায় প্রি-হিটেড ওভেনে ৩৫-৪০ মিনিট বেক করুন। বাদামী রং হয়ে বুদবুদ ওঠা শুরু করলেই মিক্সড ভেজিটেবল গ্রাতিন পরিবেশনের জন্য রেডি।

ভিম কিচেন হ্যাক- বেকড খাবার গরম করার উপায়: পিজা বা যেকোনো বেকড খাবার গরম করার সময় এক কাপ পানি মাইক্রোওয়েভ ওভেনে রেখে দিলে খাবার শক্ত হবে না।

Follow us for more updates:

Facebook:

YouTube: