ঘরে বসে রান্নাকে আরো সহজ ও মজার করে তুলতে ‘ভিম হেলদি রেসিপিস’ নিয়ে এসেছে কিছু সময়-সাশ্রয়ী ও রিফ্রেশিং রেসিপি। আমাদের আজকের রেসিপি ‘লাউয়ের খোসা ও পটলের খোসার ভর্তা’। নিশ্চিন্তে রেসিপিটি রান্না করুন আর তেলচিটচিটে থালা-বাসনের চিন্তা ছাড়ুন ভিম লিক্যুইডের উপর, যা ডাবল লেবুর শক্তির সাথে পরিষ্কার করে বারের তুলনার দ্বিগুণ থালা-বাসন। ভিম লিক্যুইডের পিএইচ ফর্মুলার সাথে হাত থাকবে কোমল আর থালা-বাসন থাকবে ফ্রেশ। সচেতন থাকুন, সুস্থ থাকুন। আর হেলদি ও টেস্টি রেসিপি দেখতে চোখ রাখুন ভিম-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

পটলের খোসার ভর্তা
মোট ক্যালরি কাউন্ট: ৭২.৫ kcal (একজনের জন্য)

উপকরণ:
পটলের খোসা ১ কাপ
চিংড়ি মাছ ৩ টি (বড়)
পেঁয়াজ কুঁচি ৩ টি
রসুন ৪-৫ কোষ
শুকনো মরিচ ৩-৫ টি
সরিষার তেল ১ টেবিল চামচ
লবণ স্বাদ অনুযায়ী

ধাপ ১: সরিষার তেলে পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ, পটলের খোসা ও শুকনো মরিচ লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিন।
ধাপ ২: ভাজা হয়ে গেলে বেøন্ডারে বেøন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে পটলের খোসার ভর্তা।

লাউয়ের খোসার ভর্তা
মোট ক্যালরি কাউন্ট: ১৫১ kcal (একজনের জন্য)

উপকরণ:
লাউয়ের খোসা ১.৫ কাপ
চিংড়ি মাছ ৩ টি (বড়)
কাঁচামরিচ ৫ টি/ পরিমাণমতো
পেঁয়াজ মিহি কুঁচি ২ টি
রসুন ৪-৫ কোষ
ধনেপাতা কুঁচি ১ টেবিল চামচ
সরিষার তেল ২ টেবিল চামচ
লবণ স্বাদ অনুযায়ী

ধাপ ১: লাউয়ের খোসা, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, চিংড়ি মাছ ও ধনেপাতা অল্প লবণ পানিতে সেদ্ধ করে নিন।
ধাপ ২: সেদ্ধ হয়ে গেলে বেøন্ড করে নিন। ২ টেবিল চামচ সরিষার তেল দিয়ে আবার বেøন্ড করে নিন।
ধাপ ৩: অতিরিক্ত পানি শুকানোর জন্য নন-স্টিক প্যানে কিছুক্ষণ হালকা আঁচে নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে লাউয়ের খোসার ভর্তা।

ভিম কিচেন হ্যাক- ধনেপাতা সংরক্ষণ: ধনেপাতা বা লেটুস পাতা সংরক্ষণের জন্য একটি বাক্সের উপরে ও নিচে টিস্যু পেপার দিয়ে ঢেকে ফ্রিজে রাখলে সহজে নষ্ট হবে না।

Follow us for more updates:

Facebook:

YouTube: