সিজনাল ভেজিটেবল স্যুপ
মোট ক্যালরি কাউন্ট: ২৫৮.২৫ kcal (একজনের জন্য)

ঘরে বসে রান্নাকে আরো সহজ ও মজার করে তুলতে ‘ভিম হেলদি রেসিপিস’ নিয়ে এসেছে কিছু সময়-সাশ্রয়ী ও রিফ্রেশিং রেসিপি। আমাদের আজকের রেসিপি ‘সিজনাল ভেজিটেবল স্যুপ’। নিশ্চিন্তে রেসিপিটি রান্না করুন আর তেলচিটচিটে থালা-বাসনের চিন্তা ছাড়ুন ভিম লিক্যুইডের উপর, যা ডাবল লেবুর শক্তির সাথে পরিষ্কার করে বারের তুলনার দ্বিগুণ থালা-বাসন। ভিম লিক্যুইডের পিএইচ ফর্মুলার সাথে হাত থাকবে কোমল আর থালা-বাসন থাকবে ফ্রেশ। সচেতন থাকুন, সুস্থ থাকুন। আর হেলদি ও টেস্টি রেসিপি দেখতে চোখ রাখুন ভিম-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
উপকরণ:
গরুর মাংস ১/২ কেজি
গাজর ১ কাপ
বরবটি ১/২ কাপ
পেঁপে ১/২ কাপ
পটল ১/২ কাপ
চিচিঙ্গা ১ কাপ
ঝিঙে ১ কাপ
চালকুমড়া ১/২ কাপ
শসা ১/২ কাপ
পেঁয়াজ ৮ টি
সাদা গোলমরিচ গুঁড়া ১ টেবিল চামচ
সয়াসস ২ টেবিল চামচ
ভিনেগার ২ টেবিল চামচ
লবণ স্বাদ অনুযায়ী
অ্যারারুট ৩ টেবিল চামচ

ধাপ ১: একটি পাত্রে ৬ কাপ পানিতে গরুর মাংস, পেঁয়াজ ও সব সবজি একসাথে মিশিয়ে চুলায় দিয়ে দিন।
ধাপ ২: লবণ ও গোলমরিচ দিয়ে অল্প আচেঁ ২০ মিনিট রান্না করুন।
ধাপ ৩: পানি গরম হয়ে গেলে সয়াসস, ভিনেগার ও আলাদাভাবে ১/২ কাপ পানিতে অ্যারারুট গুলিয়ে স্যুপে
দিয়ে দিন।
ধাপ ৪: সবজি সেদ্ধ হলে ও স্যুপ সামান্য ঘন হলেই তৈরি হয়ে যাবে সিজনাল ভেজিটেবল স্যুপ।

ভিম কিচেন হ্যাক- মেডিসিন ছাড়া সবজি পরিষ্কার: কোনো মেডিসিন ছাড়া ফল ও সবজি পরিষ্কার করতে পানির সাথে বেকিং সোডা বা ভিনেগার মিশিয়ে তা দিয়ে ভালোভাবে ঘষে ধুয়ে নিন।

Follow us for more updates:

Facebook:

YouTube: