ফয়েল র‌্যাপড কোরাল ফিশ
মোট ক্যালরি কাউন্ট: ৫৫৮ kCal (একজনের জন্য)

ঘরে বসে রান্নাকে আরো সহজ ও মজার করে তুলতে ‘ভিম হেলদি রেসিপিস’ নিয়ে এসেছে কিছু সময়-সাশ্রয়ী ও রিফ্রেশিং রেসিপি। আমাদের আজকের রেসিপি ‘ফয়েল র‌্যাপড কোরাল ফিশ’। নিশ্চিন্তে রেসিপিটি রান্না করুন আর তেলচিটচিটে থালা-বাসনের চিন্তা ছাড়ুন ভিম লিক্যুইডের উপর, যা ডাবল লেবুর শক্তির সাথে পরিষ্কার করে বারের তুলনার দ্বিগুণ থালা-বাসন। ভিম লিক্যুইডের পিএইচ ফর্মুলার সাথে হাত থাকবে কোমল আর থালা-বাসন থাকবে ফ্রেশ। ঘরে থাকুন, সুস্থ থাকুন। আর হেলদি ও টেস্টি রেসিপি দেখতে চোখ রাখুন ভিম-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

উপকরণ:
কোরাল মাছ ১/২ টি
রসুন মিহি কুঁচি ১ টেবিল চামচ
আদা কুঁচি ১/২ টেবিল চামচ
কাঁচামরিচ স্বাদ অনুযায়ী
কালো গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ
লবণ স্বাদ অনুযায়ী
লেবুর রস ২ টেবিল চামচ
মালটা বা কমলা ১/২ টি
লেবু ১/২ টি
ক্যাপসিকাম ১/৪ টি
অলিভ অয়েল ৩ টেবিল চামচ
ধনেপাতা ১ টেবিল চামচ
অ্যালুমিনিয়াম ফয়েল

ধাপ ১: মাছ থেকে কাঁটা ছাড়িয়ে টুকরো করে নিন।
ধাপ ২: অ্যালুমিনিয়াম ফয়েলের একপাশে অলিভ অয়েল মাখিয়ে নিন।
ধাপ ৩: ফয়েলে লেবু ও মালটার চিকন কয়েকটি টুকরো দিয়ে তার উপরে মাছ রাখুন। একে একে লবণ, গোলমরিচ, কাঁচামরিচ, ক্যাপসিকাম, আদা, রসুন ও লেবুর রস ছিটিয়ে নিন। এর উপর আবার লেবু ও মালটার চিকন টুকরোর লেয়ার দিয়ে ফয়েলটি মুড়িয়ে নিন।
ধাপ ৪: ১৮০ ডিগ্রী তাপমাত্রায় ১৫-২০ মিনিট বেক করুন।
ধাপ ৫: গার্নিশিং-এর জন্য অলিভ অয়েল ছিটিয়ে সালাদের সাথে পরিবেশন করুন।

ভিম কিচেন হ্যাক – রসুন ও পেঁয়াজের গন্ধ দূর : রসুন বা পেঁয়াজের গন্ধ দূর করতে লেবু, বেকিং সোডা অথবা স্টেইনলেস স্টিলের থালার সাথে হাত ঘষে নিন।

Follow us for more updates:

Facebook:

YouTube: