দই বড়া
মোট ক্যালরি কাউন্ট: ২৪৬ kcal (একজনের জন্য)

ঘরে বসে রান্নাকে আরো সহজ ও মজার করে তুলতে ‘ভিম হেলদি রেসিপিস’ নিয়ে এসেছে কিছু সময়-সাশ্রয়ী ও রিফ্রেশিং রেসিপি। আমাদের আজকের রেসিপি ‘দই বড়া’। নিশ্চিন্তে রেসিপিটি রান্না করুন আর তেলচিটচিটে থালা-বাসনের চিন্তা ছাড়–ন ভিম লিক্যুইডের উপর, যা ডাবল লেবুর শক্তির সাথে পরিষ্কার করে বারের তুলনার দ্বিগুণ থালা-বাসন। ভিম লিক্যুইডের পিএইচ ফর্মুলার সাথে হাত থাকবে কোমল আর থালা-বাসন থাকবে ফ্রেশ। সচেতন থাকুন, সুস্থ থাকুন। আর হেলদি ও টেস্টি রেসিপি দেখতে চোখ রাখুন ভিম-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
উপকরণ:
লবণ স্বাদ অনুযায়ী
পানি পরিমাণমতো
লালমরিচ গুঁড়া ১ টেবিল চামচ
দই ২ কাপ
ধনে গুঁড়া ২ চা চামচ
জিরা গুঁড়া ২ চা চামচ
সাদা গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ
গুড় ২ টেবিল চামচ
শুকনো মরিচ ৪ টি
তেতুলের পানি ১/২ কাপ
মাষকলাই ডাল ১/২ কাপ
তেল ১ কাপ
পুদিনাপাতা গার্নিশিং-এর জন্য

ধাপ ১: ডাল ৬-৭ ঘন্টা ভিজিয়ে রেখে সামান্য পানি দিয়ে বেøন্ডারে বেøন্ড করে নিন।
ধাপ ২: একটি বোলে ৬ কাপ পানির সাথে ২ চা চামচ লবণ মিশিয়ে নিন।
ধাপ ৩: ডাল দিয়ে ছোট ছোট বড়া বানিয়ে ডুবো তেলে ভেজে লবণ পানিতে ছাড়ুন। বড়া না ফুললে সামান্য পানি দিয়ে ডাল ফেটে নিবেন।
ধাপ ৪: একটি বোলে একে একে দই, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, গুড়, তেতুলের পানি ও লবণ দিয়ে ভালোভাবে ঘন করে ফেটে নিন।
ধাপ ৫: ভিজিয়ে রাখা বড়া পানি ঝরিয়ে একটি বাটিতে রেখে তার উপর দই মিক্স ঢেলে দিন।
ধাপ ৭: পুদিনাপাতা ছিটিয়ে ২-৩ ঘন্টা ভিজিয়ে ফ্রিজে রেখে দিন।

ভিম কিচেন হ্যাক- সহজে ব্লেন্ডার পরিষ্কার: লিক্যুইড ডিশওয়াশিং সোপের সাথে পানি মিশিয়ে ব্লেন্ডারে দিয়ে ১০ সেকেন্ড বেøন্ড করলে কনটেইনার নিজে নিজেই পরিষ্কার হয়ে যাবে।

Follow us for more updates:

Facebook:

YouTube: