মিন্সড বিফ উইথ পটেটো / কিমা মটর আলু
মোট ক্যালরি কাউন্ট: ৩০৪ kcal (একজনের জন্য)
ঘরে বসে রান্নাকে আরো সহজ ও মজার করে তুলতে ‘ভিম হেলদি রেসিপিস’ নিয়ে এসেছে কিছু সময়-সাশ্রয়ী ও রিফ্রেশিং রেসিপি। আমাদের আজকের রেসিপি ‘ মিন্সড বিফ উইথ পটেটো / কিমা মটর আলু’। নিশ্চিন্তে রেসিপিটি রান্না করুন আর তেলচিটচিটে থালা-বাসনের চিন্তা ছাড়ুন ভিম লিক্যুইডের উপর, যা ডাবল লেবুর শক্তির সাথে পরিষ্কার করে বারের তুলনার দ্বিগুণ থালা-বাসন। ভিম লিক্যুইডের পিএইচ ফর্মুলার সাথে হাত থাকবে কোমল আর থালা-বাসন থাকবে ফ্রেশ। সচেতন থাকুন, সুস্থ থাকুন। আর হেলদি ও টেস্টি রেসিপি দেখতে চোখ রাখুন ভিম-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
উপকরণ:
তেল ৩ টেবিল চামচ
পেঁয়াজ কুঁচি ৪ টি
বিম কিমা ৩ কাপ
লবণ স্বাদ অনুযায়ী
সাদা গোলমরিচ গুঁড়া ২ টেবিল চামচ
মটরশুঁটি ২ কাপ
ধনেপাতা কুঁচি ২ টেবিল চামচ
টমেটো ৪ টি (মিডিয়াম)
আলু (সেদ্ধ) ৩ টি
ডিম ফেটানো ১ টি
ধাপ ১: গরম তেলে হালকা বাদামী রং আসা পর্যস্ত পেঁয়াজ ভেজে নিন। টমেটো দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে নিন।
ধাপ ২: গরুর মাংসের কিমা ও মটরশুঁটি দিয়ে কিছুক্ষণ নেড়ে ২-৩ কাপ পানি দিয়ে দিন। লবণ, গোলমরিচ গুঁড়া ও ধনেপাতা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।
ধাপ ৩: একটি আলাদা পাত্রে সেদ্ধ আলু, লবণ ও গোলমরিচ গুঁড়া ভালোভাবে মেখে নিন।
ধাপ ৪: একটি প্যানে রান্না করা কিমা ছড়িয়ে দিন। আলু দিয়ে কিমা ঢেকে দিন ও আলুর উপরে ফেটানো ডিমের প্রলেপ দিয়ে নিন।
ধাপ ৫: ওভেনে ১৮০ ডিগ্রী তাপমাত্রায় ৩০ মিনিট অথবা আলু বাদামী রং হওয়া পর্যন্ত বেক করুন। পছন্দমতো গ্রিন হার্বস ছিটিয়ে পরিবেশন করুন।
ভিম কিচেন হ্যাক- কাটিং বোর্ড থেকে গন্ধ দূর: প্রতিদিন ব্যবহারের পর ২ চা চামচ লবণ ও অর্ধেক কাটা লেবু দিয়ে ঘষে পরিষ্কার করলে কাটিং বোর্ড দীর্ঘস্থায়ী হয় এবং সবজি ও মাংসের গন্ধ চলে যায়।
Follow us for more updates:
Facebook:
YouTube:
